শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জেলা প্রতিনিধি, কুমিল্লা

    জেলা প্রতিনিধি, কুমিল্লা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার চান্দিনার নূরীতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে পড়ায় প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

    ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ মে) ভোরে। মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ায় চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

    ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং বিকল্প রুট না থাকায় যানজট দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার গাড়িটি তুলতে না পারায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়।

    সকাল সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। মহাসড়কের চান্দিনা, ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি অংশ পর্যন্ত এবং অপরদিকে নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা যানজটের কবলে।

    ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেয়া হয়েছে।

    ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন