শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ, অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

    শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ, অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে খুলনায় দৈনিক দেশসংযোগ পত্রিকার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    ঘটনার পরপরই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

    পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ, যিনি খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন, তার সম্পাদনায় প্রকাশিত বৃহস্পতিবারের সংখ্যায় শেখ হাসিনাকে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে পত্রিকায় কিছু সাবেক সংসদ সদস্যকে বর্তমান এমপি হিসেবে দেখানো হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছু সময় পর ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে পত্রিকা অফিসের শাটারের তালা ভেঙে ভেতরের টেবিল-চেয়ার ও অন্যান্য আসবাবপত্র বাইরে এনে রাস্তায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা পুলিশ পাঠিয়েছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।”

    উল্লেখ্য, দৈনিক দেশসংযোগ–এর প্রথম পাতায় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েতের মৃত্যু সংক্রান্ত একটি সংবাদে শিরোনাম করা হয়: ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ.লীগের শোক।’ এ শিরোনাম ও সংবাদের বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন