শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাটহাজারী পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড না পাওয়ায় বিপাকে হাজারো অসহায় পরিবার ! 

    হাটহাজারী পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড না পাওয়ায় বিপাকে হাজারো অসহায় পরিবার ! 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌর সভায় টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় গত চার মাস ধরে হাজার হাজার সুবিধাভোগী অসহায় পরিবার পণ্য ক্রয় করতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

    সূত্রে জানা যায়, হাটহাজারী পৌর সভায় ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডের ২ হাজার ৫ শত ৩২ জনের টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড এখনো সুবিধাভোগীদের হাতে পৌঁছেনি। বাকী সুবিধাভোগীরা টিসিবির নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছে না। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্বজ্ঞান কেই দায়ী করছেন ভুক্তভোগীরা। চার মাস পেরিয়ে গেলেও হাজার হাজার টিসিবির পুরানো কার্ডধারীরা স্মার্ট কার্ড না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এদিকে একে অপরের ওপর দায় চাপাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

    পৌরসভা সূত্রে জানা যায়, হাটহাজারী পৌর সভায় ৯টি ওয়ার্ডে টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডধারী ৪ হাজার ৪ শ ৯৯ জনের মধ্যে নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হয় ১ হাজার ৯ শ ৬৭ জনকে। বাকি ৪টি ওয়ার্ডে (৩,৭,৮,৯) ২৫৩২ জনের টিসিবি ফ্যামেলী স্মার্ট কার্ড এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছেনি। এবিষয়ে ভুক্তভোগীরা পৌরসভা কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করলেও তারা 'সময় লাগবে, ধীরে ধীরে আসবে,আসলে ফোন দিয়ে জানানো হবে' ইত্যাদি বলে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। 

    আবার যে ১৯৬৭ জনের টিসিবি ফ্যামেলী নতুন স্মার্ট কার্ড এসেছে তার মধ্যে ১৫৭১ টি স্মার্ট কার্ড কার্যকর (একটিভ) হলেও বাকী ৩৯৬টি স্মার্ট কার্ড অকার্যকর (ননএকটিভ)। যার কারনে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধেকের বেশি টিসিবি নতুন স্মার্ট কার্ড সুবিধাভোগীরা পণ্য ত্রুয় করতে পারছেন না গত চার মাসের অধিক সময় ধরে। 

    পৌরসভার ৩, ৭ এবং ৯ নং ওয়ার্ডের উপকারভোগী মো.হোসেন, রহমত উল্লাহ, আয়েশা আক্তার সহ বেশ কযেকজন জানান, আগে সাধারন কার্ড দিয়ে টিসিবি পণ্য কিনতাম। কিন্তু স্মার্ট চালু করার পর আমাদের সহ হাজার হাজার মানুষের স্মার্ট কার্ড আসেনি, আর আমাদেে স্মার্ট কার্ড না দেওয়ায় গত চার মাস যাবৎ আমরা অনেকগুলো অসহায় পরিবার টিসিবির মালামাল কিনতে পারি না। এমনকি গত রমজান মাসেও কিনতে পারিনি । বাজার থেকে চড়া দামে তেল, চিনি, চাল, ডাল কেনা আমাদের মতো গরীব মানুষের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।

    এ ব্যাপারে জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি জানান, টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ড যাচাই-বাছাই করে আমরা পাঠিয়েছি। টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডধারীরা পৌর সভায় টিসিবি পুরাতন কার্ড, এনআইডি ফটোকপি ও মোবাইল নম্বর জমা দিয়ে আসছে। আমরা পৌরসভার বাকি ওয়ার্ডে নতুন টিসিবি স্মার্ট কার্ড পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। সারাদেশে টিসিবি নতুন স্মার্ট কার্ড প্রসেসিং কাজ চলছে কিন্তু ধাপে ধাপে আসবে। 

    পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, সমস্যাটা আমরা যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এই টিসিবি ফ্যামেলী পুরাতন কার্ডের পরিবর্তে নতুন স্মার্ট কার্ড গুলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়ন্ত্রণ করে থাকে বলেও জানান তিনি। 

    এ ব্যাপারে জানতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ন পরিচালক (অফিস প্রধান) মো.শফিকুল ইসলাম এর মুঠোফোনে রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

    প্রসঙ্গত, হাটহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৪৯৯টি টিসিবি সুবিধাভোগী পরিবার রয়েছে। চলতি বছরের শুরুতে সুবিধাভোগী পরিবারগুলোর পুরনো কার্ডগুলো নবায়ন করে স্মার্ট কার্ডে পরিবর্তিত করতে জমা নেওয়া হয়। এরপর দীর্ঘ চার মাস পেরিয়ে গেলেও এখনো সব স্মার্ট কার্ড হাতে আসেনি।


    হাটহাজারী উপজেলা, প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন