শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাক-ভারত যুদ্ধ: সাতক্ষীরার ২৭২ কিঃমিঃ সীমান্তে সতর্ক বিজিবি 

    পাক-ভারত যুদ্ধ: সাতক্ষীরার ২৭২ কিঃমিঃ সীমান্তে সতর্ক বিজিবি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতকে কেন্দ্র করে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ২৭২ কিলোমিটার জল ও স্থল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করায় জনসাধারণের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল তা প্রশমিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ মে) সরেজমিনে বিজিবির টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সাতক্ষীরা জেলায় ৩৬ কিলোমিটার স্থল সীমান্তসহ ২৭২ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এই স্থল ও জল পথের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), শ্যামনগরের নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) এবং রিভারাইন বিজিবির একটি কোম্পানী। জেলার এ দুই ব্যাটালিয়ন ও কোম্পানীর আওতাধীন সীমান্তে তীক্ষ্ম নজরদারির পাশাপাশি বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে সীমান্তে বসবাসকারী জনসাধারণকেও সজাগ থাকতে দেখা গেছে।

    সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩বিজিবি) অধিনায়ক লেঃ ক্যাপ্টেন মোঃ আশরাফুল হক জানান, ‘ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে সীমান্তের সুরক্ষা জোরদার করা হয়েছে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ ও সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এছাড়া অধিকতর টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

    সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত ইউনিয়ন বৈকারীর ইউপি চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাতময় বিরোধ চলছে তা কারো কাম্য নয়। তবে সাতক্ষীরার সীমান্তে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সীমান্তে যদি বিএসএফ কোনো রকম তৎপরতা দেখায়, তাহলে বিজিবিকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে এদেশের মানুষ প্রস্তুত আছে।

    সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এই জেলার সীমান্তে যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেয়া হয়েছে।


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন