শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার দুই

    পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার দুই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন (৬০) এবং উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের  ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব (৪৬)  কে পুলিশের ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা  হয়েছে। 

    বৃহস্পতিবার রাতে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে নিজ বাড়ি থেকে এবং ইউপি সদস্য জাকারিয়াকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করে বোদা থানা পুলিশ। পরে তাদের উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়েরডাংগা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সন্ধ্যায় পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে জেলহাজতে প্রেরণ করেন আদালত।  

    এর আগে, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার বেংহারী বংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়ের ডাংগা এলাকায় মানিকপীর বেংহারি ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ছাত্রদল নেতা সোহাগ হোসেন ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামী করে বোদা থানায় বিস্ফোরকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।  

    বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন বোদা উপজেলার ঝলই শালশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এবং চন্দনবাড়ি ইউপি সদস্য জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    আমির খসরু লাবলু পঞ্চগড় প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন