শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সুনামগঞ্জে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ 

    সুনামগঞ্জে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছ ও বিদ্যালয়ের জন্য ল্যাপটপ বিতরণ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) সাংবাদিক মনির হায়দার।  

    শুক্রবার বিকেলে হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ হাজার গাছ বিতরণ করেন। উপহার হিসেবে এসব গাছ প্রদান করেন যুক্তরাজ্যের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকছদ মিয়া। 

    বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, একটা দীর্ঘ সময় বাংলাদেশে স্বাভাবিক পরিবেশ ছিলনা। গোটা দেশের সব ধরনের পরিবেশ দূষিত হয়ে গেছিল। মানুষকে বিভাজিত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে ১৬ বছির এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধ কি সেটি মানুষ ভুলে গিয়েছিল। 

    বিদ্যালয়ের সভাপতি পীর কলমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস,উপজেলা  বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর হক, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তরুন শিক্ষানুরাগী ওলিউর রহমান।এর আগে সকালে ছাতক উপজেলার গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন