বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • অস্ত্র ও গুলিসহ যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ

    অস্ত্র ও গুলিসহ যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এক যুবককে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    আটক যুবকের নাম আলী আকবর খান (৩০)। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।

    সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে ২০২৫) দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আলী আকবর খানকে আটক করা হয়।

    তল্লাশিকালে তার দেহ থেকে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার (১০ মে) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান।

    অন্যদিকে, একই রাতে পিরোজপুর এলাকায় একটি সিএনজি স্ট্যান্ডের অদূরে একটি প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহবুব জানান, ডাকাতরা গাড়ির সাইড মিরর ভেঙে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, প্রায়ই এ মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ