শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পিএসএল টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের পরামর্শ

    পিএসএল টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের পরামর্শ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট আবারও শুরু করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

    পাকিস্তানের মাটিতে আবারো পিএসএল শুরু হলে কিছুটা হলেও শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ যুদ্ধ বিরতিতে দুই দেশ সম্মতি দিলেও সাময়িক উত্তেজনার রেশ কাটতে কিছুটা হলেও সময় লাগবে। তাই পাকিস্তানের বাইরে পিএসএল আয়োজনের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি।

    তিনি মনে করেন, দেশের বাইরে পিএসএল আয়োজনে শুধু সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প না ভেবে বাংলাদেশকেও বিবেচনা করা যেতে পারে। তার মতে বাংলাদেশের দর্শকরা ক্রিকেটপ্রেমী তাই এখানে আয়োজন করলে পিসিবিরই লাভ হবে।

    বাসিত বলেন, যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে।

    পিএসএলের দশম আসর বর্তমানে চূড়ান্ত ধাপে রয়েছে। বাকি আছে আর আটটি ম্যাচ— লিগ পর্বে ৪টি, ৩টি প্লে-অফ এবং ফাইনাল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই কেবল প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৩। 

    এ ছাড়া ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই-তিনে অবস্থান করছে করাচি কিংস (৮ ম্যাচ) ও ইসলামাবাদ ইউনাইটেড (৯ ম্যাচ)। পরের তিনটি দল লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট), পেশোয়ার জালমি (৮ পয়েন্ট) ও মুলতান সুলতান্স (২ পয়েন্ট)। তলানিতে থাকা সাবেক চ্যাম্পিয়ন মুলতান ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন