শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকা থানার মোড়ে মহাসড়কে রিকশার বাধা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    ভালুকা থানার মোড়ে মহাসড়কে রিকশার বাধা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে মূল সড়কে উঠতে গেলে প্রায়ই দেখা যায়, বিপুল সংখ্যক রিকশা সেখানে দাঁড়িয়ে থাকে। এরা রাস্তার একটি বড় অংশ দখল করে রাখে, ফলে যাত্রীবাহী বাস, ট্রাক এবং প্রাইভেট গাড়িগুলোর চলাচলে বিঘ্ন ঘটে।

    স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে রিকশাগুলো সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠানো-নামানো করে। এতে শুধু যানজটই তৈরি হচ্ছে না, বরং প্রায়ই ঘটে যাচ্ছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় অথবা বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

    একজন পথচারী জানান, “প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দেখি রিকশাগুলো পুরো রাস্তা আটকে রাখে। গাড়িগুলো যখন পাশ কাটাতে চায়, তখন অনেক সময় হঠাৎ করে রিকশা চলা শুরু করে—এতেই দুর্ঘটনা ঘটে।”

    এ বিষয়ে ভালুকা থানার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, তবে কিছু অসচেতন চালক নিয়ম ভেঙে রাস্তা আটকে রাখেন। আরও কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি।”

    এলাকাবাসী দ্রুত এই সমস্যার সমাধান দাবি করছে এবং রিকশা চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা, যেমন আলাদা স্ট্যান্ড নির্ধারণের আহ্বান জানিয়েছে।


    ভালুকা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন