শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৭৮জন বাংলাদেশিকে কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করেছে বন বিভাগ

    ৭৮জন বাংলাদেশিকে কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করেছে বন বিভাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের  সুন্দরবনের গহীনে ভারতীয় বিএসএফ কর্তৃক ৭৮ জন বাংলাদেশীকে রেখে যাওয়া মানুষকে বন বিভাগ কোষ্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে।

    ৭৮ জন অবৈধ বাংলাদেশিকে গত ১১ মে ২০২৫ তারিখ ৩ ঘটিকায় সময় বাংলাদেশ ও ভারত সীমান্তে বঙ্গোপসাগর সংলগ্ন গভীর সুন্দরবনে  মান্দার বাড়িয়া এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ কর্তৃক রেখে যায়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান জানান, শুক্রবার বিকালে জানতে পারেন প্রথমে ৬৩ জন বাংলাদেশকে মান্দার বাড়িয়া টহল ফাড়ির পাশে রেখে যান।  সন্ধ্যার পরে আবার ১৫ জনকে একই স্থানে রেখে যান। মান্দার বাড়িয়া বন টহল ফাঁড়ি সদস্যরা তাদেরকে তাদের অফিসে জায়গা দেন। 

    এ খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বল বিভাগের মাধ্যমে তাদের জন্য চিড়া মুড়ি ও শুকনা খাবার পাঠান।  তিনি আরো  বলেন, পুশকৃত উক্ত বাংলাদেশী নাগরিকগণ  মান্দারবাড়িয়া ফরেস্ট স্টেশন থেকে বনবিভাগ গত ১০ মে কাগা-দোবেকী কোষ্ট গার্ডের কমান্ডার মোঃ আতিকুল ইসলাম হাতে তাদের কে বুঝিয়ে দিয়েছে এবং কোষ্ট  গার্ড তাদেরকে টলার যোগে মোংলার উদ্দেশ্যে নিয়ে গেছে।  এবং উক্ত ঘটনা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অবগত রয়েছে। বিজিবি এবং আরবিজি এর নৌযান সংকটের কারণে সেখানে উপস্থিত হতে পারেনি। কোষ্ট গার্ড তাদের চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    আ/স/শ্যামনগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন