শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে দেশের পাঁচ জেলায় ১২ জনের মৃত্যু

    বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে দেশের পাঁচ জেলায় ১২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার (১১ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, শেরপুরে ১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন এবং ময়মনসিংহে ২ জন। এ সময় আহত হয়েছে আরও কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী বিস্তারিত নিচে তুলে ধরা হলো:

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন—

    আব্দুর রাজ্জাক (৩৫), কৃষি শ্রমিক, চাঁনপুর, মো. শামসুল হুদা (৬৫), গোকর্ণ, শিশু জাকিয়া (৭), কচুয়া, সেলিম মিয়া (৬০), কৃষক, রুটি গ্রাম, আখাউড়া 
    জাকির খাঁ (২২), যুবক, বনগজ গ্রাম, আখাউড়া।

    এছাড়া গুরুতর আহত হয়েছেন ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হামিদা বেগম (৪০)। তার কণ্ঠনালি ঝলসে গেছে, বর্তমানে তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন জানান, “এটি অত্যন্ত হৃদয়বিদারক দিন। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে আরও সচেতনতা প্রয়োজন।”

    নাসিরনগর ও আখাউড়া থানার ওসিরা জানান, নিহতদের পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সচেতনতার অভাবকে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    কিশোরগঞ্জ, ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হন। ফারুক মিয়া (৬০), রসুলপুর, ফয়সাল মিয়া (২৮), শ্রীনগর, কবির হোসেন (১৭), কলেজ শিক্ষার্থী, হাজারী নগর। তারা সবাই জমিতে ধান কাটার বা খড় আনতে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন। এ ঘটনায় আহত হন আবু বকর (৬০), বর্তমানে তিনি সুস্থ আছেন।

    শেরপুর (নালিতাবাড়ী), আন্ধারুপাড়া গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান খবির উদ্দিন (৪৫)। একই ঘটনায় আহত হয়েছেন শ্রমিক সকুল (২০)। নালিতাবাড়ী থানা ও হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ, সদর উপজেলার বুলনপুরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান আব্দুল কাইয়ুম (৫৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

    ময়মনসিংহ, সদরের ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজার এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন: মো. সজীব (২৩), ছনকান্দা 
    মো. সুরুজ মিয়া (৬০), চর ঘাগড়া

    সজীব মাঠে ঘাস কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এবং সুরুজ মিয়ার ওপর গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি সদস্যরা ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

    প্রাকৃতিক দুর্যোগের এ ধরনের ঘটনায় সচেতনতা বৃদ্ধি, সতর্কতা মেনে চলা এবং সময়মতো নিরাপদ আশ্রয়ে যাওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন