শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • "মায়ের নৈতিক শিক্ষাই সন্তানের মূল ভিত্তি: অভিভাবক সমাবেশে বক্তা"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে রোববার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫-বি ৪ এর জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল উপস্থিত শিক্ষার্থীদের মা'দের মা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মা'দের দায়িত্ব অনেক। শুধুমাত্র জন্ম দেয়া আর স্কুলে পাঠিয়ে দেয়া নয়। সন্তান সঠিকভাবে পড়াশুনা করছে কিনা অন্যকে সম্মান করছে কিনা তার ব্যবহার ঠিক আছে কিনা এসব দেখতে হবে। আর এসব শিক্ষা দিতে ওই মা'ই পারবে যে মা নৈতিক শিক্ষায় শিক্ষিত। মা'র কাছে যদি সম্মান থাকে সংশোধন থাকে সেই মা সন্তানকে সে শিক্ষা দিতে পারবে। যদি না পারে তাহলে তিনি ব্যর্থ মা। এ জন্য নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও। এসময় তিনি সন্তানের পড়াশুনার খবর নিতে অন্তত মাসে একবার হলেও স্কুলে আসার অনুরোধ করেন অভিভাবকদের প্রতি। তিনি বলেন, একজন সন্তানের আসল শিক্ষা তার মা'র কাছে পরিবারের কাছে। কেবল অনার্স, ডিগ্রি, মাস্টার্স আসল শিক্ষা নয়। 

    সিনিয়র শিক্ষক মধু রঞ্জন বড়ুয়া ও সহ. শিক্ষক বাবু শুভ বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সভাপতির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী পিছিয়ে পড়া স্কুলকে সামনে নেয়ার সবার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, যতদিন এ দায়িত্বে থাকব ততদিন শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবেন। ইতিমধ্যে একটা পরিকল্পনাও করা হয়েছে। এসময় তিনি বলেন, বিগত দিনের স্কুল ফান্ডের সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। আশা করছি যারা দায়িত্বে ছিলেন তারা হিসাব বুঝিয়ে দিবেন। স্কুলের ফান্ডের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা কারণ এগুলো আমাদের সন্তানদের হক স্কুলের হক। 

    সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মো. গিয়াস উদ্দিন, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মো. নাজিম উদ্দিন, অভিভাবক সদস্য মো. এনায়েত উল্লাহ চৌধুরী। এ ছাড়া শিক্ষকদের পক্ষে বক্তব্যে রাখেন, মো. নুরুল আবছার, অভিভাবকের পক্ষে মো. হোসেন। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মা'দের পুরস্কৃত করা হয়।


    চট্টগ্রাম প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন