বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সাঃ সম্পাদক গ্রেপ্তার

    আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সাঃ সম্পাদক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা সহ একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা (৫০) কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    মঙ্গলবার(১৩মে) সকালে দৈনিক নতুন কাগজকে গ্রেফতারকৃত ব্যাক্তির পরিচয় নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত)কামাল হোসেন।

    তিনি জানান,গত সোমবার  রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার আব্দুল খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

    পুলিশ আরও  জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হয়ে প্রত্যক্ষভাবে ছাত্র জনতার উপরে হামলা সহ হত্যার সাথে জড়িত হওয়ায়,জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। এমন একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেক মোল্লাকে মঙ্গলবার অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।


    মোঃ সাইদুল আলম তৌহিদ সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ