শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সেরাদের তালিকায় স্থান পেলেন বাংলাদেশের সামিত, টানা দ্বিতীয়বার

    সেরাদের তালিকায় স্থান পেলেন বাংলাদেশের সামিত, টানা দ্বিতীয়বার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কানাডার প্রফেশনাল ফুটবলে ধীরে ধীরে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করছেন বাংলাদেশের সামিত সোম। ক্যাভালরি এফসির মাঝমাঠে তার দাপুটে খেলা দলটির জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুরুতে কিছুটা ধীর গতিতে চললেও, এখন পুরো দলই ছন্দে ফিরে এসেছে, এবং এই পুনঃউদ্দীপনার মূল কারিগর হয়ে উঠেছেন সামিত। মাত্র এক মাস আগে ক্লাবের অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার পারফরম্যান্সে দৃশ্যমান পরিবর্তন এসেছে। অধিনায়ক হিসেবে তিনি শুধু দলের মানসিকতা পরিবর্তন করেননি, নিজের খেলার মাধ্যমেও প্রমাণ করেছেন কেন তাকে এই বড় দায়িত্ব দেওয়া হয়েছিল।

    সর্বশেষ ম্যাচে লিগের শক্তিশালী প্রতিপক্ষ হ্যালিফিক্স ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারানোর ম্যাচে দুর্দান্ত খেলেছেন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার। একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টের পাশাপাশি পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ পরিচালনায় রেখেছেন বড় প্রভাব। এই পারফরম্যান্সের পুরস্কারও এসেছে দ্রুত। টানা দ্বিতীয় সপ্তাহের মতো কানাডা সকার লিগের (সিপিএল) ‘টিম অব দ্য উইক’ জায়গা করে নিয়েছেন সামিত। মাঝমাঠে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে তার সঙ্গে আছেন অ্যাটলেটিক ওটোয়ার ডেভিড রদ্রিগেজ এবং পাসিফিক এফসির মার্কো বাসটোস।

    হ্যালিফিক্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন সামিত, যেখানে তার পাস অ্যাকুরেসি ছিল ৮৯ শতাংশ। দুটি বড় সুযোগ তৈরি করেছেন, প্রতিপক্ষের ফাইনাল থার্ডে পৌঁছে দিয়েছেন বল ৫ বার, এবং তার দেওয়া ক্রসগুলো ছিল ১০০ শতাংশ সফল। রক্ষণেও দেখিয়েছেন দৃঢ়তা—জিতেছেন ৫টি গ্রাউন্ড ডুয়েল, করেছেন ৪টি ট্যাকল, একটি ইন্টারসেপশন এবং একটি এরিয়াল ডুয়েল।

    আলাদা করে প্রশংসা পাচ্ছেন তার তিন সতীর্থও—আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি এবং লেভি লিয়াং—যারা একই সঙ্গে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন