শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লাকসামে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ইউএনও’র ওয়াকার উপহার

    লাকসামে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ইউএনও’র ওয়াকার উপহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেসবুকে আরিফুর রহমান স্বপনের একটি মানবিক পোষ্ট নজরে আসায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) এক স্কুল ছাত্রকে যাতায়াতের সুবিধার্থে একটি ওয়াকার উপহার দিয়েছেন। 

    সোমবার (১২ মে) বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর (চুনাতি) গ্রামের বাবুল মজুমদারের স্কুল পড়ুয়া ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) পল্লব মজুমদারকে তার চলাফেরার সুবিধার্থে একটি ওয়াকার উপহার দেন লাকসামের মানবিক ইউএনও কাউছার হামিদ। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগ ফেসবুকে লাকসামের গণমাধ্যমকর্মী আরিফুর রহমান স্বপন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) স্কুলছাত্র পল্লব মজুমদারের ছবি দিয়ে এবং তার স্বাভাবিক চলাফেরার জন‍্য ওয়াকার চেয়ে একটি মানবিক পোষ্ট  করেন। মুহূর্তের মধ‍্যে ওই পোষ্ট নজরে আসে লাকসামের মানবিক ইউএনও কাউছার হামিদের।

    তাৎক্ষণিকভাবে তিনি ওই গণমাধ্যমকর্মীকে ফোন করে একটি ওয়াকার উপহার দেয়ার কথা জানান। সোমবার উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ তাঁর কার্যালয়ে স্কুলছাত্র পল্লবের হাতে উপহার হিসেবে ওই ওয়াকারটি তুলে দেন। 

    জানা যায়, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) পল্লব মজুমদার উপজেলার বরইগাঁও জ‍্যোতিপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

    এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন- সমাজের কিছু ধর্নাঢ‍্য ব‍্যক্তি যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে স্বাধ‍্যমতে মানুষের কল‍্যাণে এগিয়ে আসেন, তাহলে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। এসময় তিনি সামাজিক যোগাযোগ ফেসবুকে এমন একটি পোষ্ট দেয়ায় গণমাধ্যমকর্মী আরিফুর রহমান স্বপনকে ধন্যবাদ জানান।


    মামুন আলম, লাকসাম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন