শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নেত্রকোনায় পুত্রকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

    নেত্রকোনায় পুত্রকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিজ ছেলেকে শাসরোধ করে হত্যার দায়ে এরশাদকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

    বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এরশাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর (মোড়লপাড়া) গ্রামে। তার বাবার নাম আব্দুল জব্বার মুন্সি। মামলার বিবরণে বলা হয়, ঘটনার ১০ বছর আগে এরশাদ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের আফরোজা আক্তারকে বিয়ে করেন।

    বিয়ের বছরখানেক পর তাদের ঔরসে সাফায়েত হোসেন আরাফ নামে এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই এরশাদ আফরোজার ওপর নির্যাতন শুরু করে। এরশাদ তার সন্তানেরও কোনো খোঁজখবর নিত না। নির্যাতন সহ্য করতে না পেরে আফরোজা ২০২০ সালের ১০ নভেম্বর স্বামীকে (এরশাদকে) তালাক দেন। 

    এরপর স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ নিয়ে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে তার মামা লিটন মিয়ার বাড়িতে সন্তানসহ বসবাস করতে শুরু করেন। ২০২১ সালের ১৬ জানুয়ারি আফরোজা তার শিশুপুত্র আরাফকে মায়ের বাড়িতে রেখে প্রতিদিনের মতো পোশাক কারখানার কাজে চলে যান। বেলা ১১টার দিকে এরশাদ আফরোজার মা’র বাড়ির ঘরে ঢোকে আরাফকে মারপিট ও শাসরোধ করে হত্যা করে এবং ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে এরশাদকে আটক ও আরাফের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আফরোজা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

    তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ১৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্যে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার আদালত এরশাদকে তার উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পূরবী কুন্ডু। 


    নেত্রকোনা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন