শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকুরিয়া ইউনিয়নে ডিলারের বিরুদ্ধে সারের দুর্নীতির অভিযোগ

    ঢাকুরিয়া ইউনিয়নে ডিলারের বিরুদ্ধে সারের দুর্নীতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে কৃষকদের প্রাপ্য সরকারি সার বিতরণে চলছে চরম অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। ইউনিয়নের অনুমোদিত সার ডিলার সোহেল হোসেন দিনের আলোয় নয়, রাতের আঁধারে গোপনে বস্তার পর বস্তা সার সরিয়ে নিচ্ছেন—যা স্থানীয় কৃষকদের প্রাপ্য ছিল।

    সাম্প্রতিক ১০ মে দুপুরে পরিষদ বন্ধ থাকা অবস্থায় দুই বস্তা সার ডিলার সোহেল পরিষদ থেকে সরিয়ে নেন। সার পরিবহনের জন্য ডিলারের ভ্যানে তা তোলা হয় গ্রাম পুলিশ মহাদেব বাবুর উপস্থিতিতে। এ বিষয়ে জানতে চাইলে মহাদেব জানান, “ব্লক সুপারভাইজার কামনাশীষ আমাকে ফোনে বলেছে দুই বস্তা সার দিয়ে দিতে।”

    তবে পরে সাংবাদিক পরিচয়ে ফোনে কথা হলে ব্লক সুপারভাইজার প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে বলেন, “সার জয়পুর গ্রামে বিতরণের জন্য পাঠানো হয়েছে।” কিন্তু সার বহনকারী চালক আর্সাব আলী জানান, তিনি সার সোহেল ডিলারের দোকানে পৌঁছে দিয়েছেন, জয়পুরে নয়।

    এখানেই শেষ নয়। ঢাকুরিয়া বাজারের ফজরের নামাজপাঠরত একজন ব্যবসায়ী রফিকুল গাজী জানান, “সম্প্রতি ফজরের আযানের পরপরই আমি দেখি, দুইটি আলমসাধু গাড়িতে করে ৫০ থেকে ৬০ বস্তা সার ডিলার সোহেল সরিয়ে নিচ্ছেন। এটি আমি নিজ চোখে দেখেছি।” তিনি আরও বলেন, “এই সার ছিল ঢাকুরিয়া ইউনিয়নের কৃষকদের জন্য। অথচ তা অন্যত্র মোটা অংকের টাকায় বিক্রি করা হচ্ছে।”

    এ ব্যাপারে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব অলোক কুমার অধিকারী বলেন, “পরিষদ বন্ধ থাকলে এমন কার্যক্রম হওয়ার কথা নয়। আমাকে কেউ কিছু জানায়নি। আমি ব্লক সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করছি।”

    কী বলছে আইন:

    দণ্ডবিধি ৪০৫/৪০৬ ধারা: সরকারি সম্পদ অপব্যবহার ও বিশ্বাসভঙ্গ।

    দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ (ধারা ১৯): ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত লাভ নেওয়া।

    সার বিতরণ নীতিমালা: কৃষকদের তালিকা অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতে বিতরণ করতে হবে।

    স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯: পরিষদের সম্পদ অনুমোদন ব্যতীত স্থানান্তর দণ্ডনীয় অপরাধ।

    এই ঘটনাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, কিছু অসাধু ডিলার ও কর্মকর্তার যোগসাজশে কৃষকদের হক লুটে নিচ্ছেন তারা। সরকারি তহবিল ও সম্পদের এমন লুটপাট চলতে থাকলে একদিকে যেমন কৃষকের ক্ষতি, তেমনি সরকারের উদ্দেশ্যও ব্যর্থ হবে।

    স্থানীয়দের দাবি:

    দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। কৃষকদের প্রাপ্য সার যেন নির্ভরযোগ্য উপায়ে, স্বচ্ছভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া হয় এটাই এখন সময়ের দাবি।


    প্রতিনিধি-যশোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন