বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি মীর হেলাল

    মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি মীর হেলাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৫ই মে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

    মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের আহবায়ক কমিটির সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

    মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফয়জুল্লাহর সঞ্চানালয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক বাংলা বিভাগের  বিভাগীয় প্রধান প্রফেসর রোকেয়া বেগম। এতে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুল আলম মফিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব খান, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশা, কাজী আকতার হোসেন প্রমুখ।


    পারভেজ মাহমুদ চট্টগ্রাম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ