শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

    সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক সিরাজগঞ্জ-৬ আসনের (চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের চারটি ইউনিয়ন) পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

    আজ শনিবার (১৬ মে) বিকাল ৪ টার দিকে সাবেক সিরাজগঞ্জ-৬ আসনের সচেতন জনসাধারণের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

    এসময় উপস্থিত ছিলেন, ওয়াটা কেমিক্যাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল  মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মাসিক সাধারণ জ্ঞান পত্রিকা কারেন্ট নিউজের প্রধান সম্পাদক মো. নাঈমুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজ এর প্রিন্সিপাল আহসান হাবিব দুলাল সহ বিভিন্ন পেশাজীবির প্রায় দেড় শতাধিক মানুষ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থিত ছিলেন  প্রভাষক মিজানুর রহমান।

    উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, এ আসনের সাবেক এমপি আলহাজ্ব আনছার আলী সিদ্দিকী, অধ্যাপক শাহজাহান অনেক উন্নয়ন করেছিলেন এবং সর্বশেষ এমপি মেজর (অব.) মনজুর কাদের ২০০১-৬ সালে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যপক উন্নয়ন করেছিলেন কিন্তু ২০০৮ সালে এই সংসদীয় আসন বিলুপ্ত করে বেলকুচি উপজেলার সাথে যোগ করায় গত ১৭ বছরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। বন্ধুর কাদেরের রেখে যাওয়া উন্নয়ন কর্মকান্ড যমুনার গর্ভে বিলীন হলেও কোন সংসদ সদস্য দেখেও দেখেনি। তাই এই আসন ফেরত দেয়া হলে চৌহালী ফিরে পাবে তার হারানো গৌরব উন্নয়ন হবে এ অঞ্চলের ভাগ্য বিলম্বিত মানুষের জীবন মান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন