শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ীতে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু

    ফুলবাড়ীতে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হোসেন (২৬) ও তোজাম্মেল হক (৩৬) নামের দুইজনের মৃত্যু ঘটেছে।

    শুক্রবার (১৬ মে) দিবাগত রাত পৌণে ১টার দিকে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

    নিহতরা সোহাগ হোসেন ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার চকসাহাবাজপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে এবং পেশায় একজন হোটেল শ্রমিক। তোজাম্মেল হক বিরামপুর উপজেলার কুর্শাখালী বুচকি গ্রামের মৃত নজমুল হকের ছেলে এবং পেশায় একজন হোটেল শ্রমিক।

    নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম বলেন, রাতে হোটেলের কাজ শেষ করে সোহাগ হোসেন তার বন্ধু তোজাম্মেল হককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরের দিকে আসার সময় পৌরসভা কার্যালয়ে পৌঁছানের পরপরই পেছন থেকে দিনাজপুর গামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার ছোটভাই সোহাগ হোসেনের মৃত্যু  হয়। এ সময় স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তোজাম্মেল হককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তারও সেখানে মৃত্যু হয়। এ ব্যাপারে তিনি (রশিদুল ইসলাম) বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

    স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহীরা পৌরসভার সামনে আসার পরপরই বিরামপুর থেকে দিনাজপুর গামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের এবং স্বাস্থ্য কমপ্লেক্সে অপরজনের মৃত্যু হয়েছে। তবে গাড়িটি ট্রাক নাকি মাইক্রোবাস নাকি অন্য কোন যানবাহন ছিল তা চিহ্নিত করা যায়নি।

    থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুইটির সুরতহাল করা হয়েছে। মরদেহ দুইটি স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত সোহাগ হোসেনের বড়ভাই রশিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে সড়ক আইনে মামলা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি সনাক্ত করাসহ গাড়ির চালক ও হেলপারকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


    আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন