শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছ চাপায় গৃহবধূর মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছ চাপায় গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     ঠাকুরড়াঁওয়ে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে আক্তারা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মেয়ে সানজিদা বেগম (১৩)।

    শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১ টায় জেলার হরিপুর উপজেলার তিনুয়া হঠাৎপারা গ্রামে শোবার ঘরে জামগাছ পড়ে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শাহজাহান আলীর স্ত্রী বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাকারিয়া মন্ডল।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, শুক্রবার রাতে ঝড়ের সময় আক্তারা বেগম ও তার মেয়ে তাদের শোবার ঘরেই ঘুমিয়ে ছিলো। এসময় ঝড়ের মাঝে ঘরের পাশে থাকা একটি বড় জাম গাছ তাদের শোবার ঘরে বিছানার ওপর পড়ে যায় এবং গাছে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আক্তারা বেগমের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার কাজ পরিচালনা করে গাছ সরিয়ে আক্তারা বেগমের মেয়ে সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং শঙ্কামুক্ত রয়েছে বলে চিকিৎসক জানায়। 


    মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন