বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • আশুলিয়ায় লাব্বাইক পরিবহন বাসে আগুন

    আশুলিয়ায় লাব্বাইক পরিবহন বাসে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় পার্কিং করা অবস্থায় লাব্বাইক পরিবহনের একটি বাসে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট প্রায় আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কেনো বা কি কারনে অগ্নিকান্ডের  সূত্রপাত  তা এখনো জানা যায় নি।

    রোববার (১৮ মে) রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পিলারের নিচে পার্কিং করা লাব্বাইক পরিবহনের ঐ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    বাসের স্টাফরা দৈনিক নতুম কাগজকে জানায়, রাতে তাদের ট্রীপ শেষে নিয়মিত নিয়মে বিশ্রাম নিচ্ছিলেন তারা। রাতে ঘুমানোর প্রস্তুতি স্বরুপ মশার কয়েল কিনতে পাশের দোকানে গেলে ফিরে এসে দেখেন গাড়ীতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    এবিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, রাত ১১টা ৫৮ মিনিটে ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ঘটনাস্থলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি । তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


    সাইদুল আলম তৌহিদ, সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ