শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুড়িগ্রামে নদী ভাঙনের হুমকিতে শত শত পরিবার, ক্ষতিগ্রস্ত ফসল ও বসতভিটা

    কুড়িগ্রামে নদী ভাঙনের হুমকিতে শত শত পরিবার, ক্ষতিগ্রস্ত ফসল ও বসতভিটা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা, জিঞ্জিরাম, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় নদীতীরবর্তী জনপদগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ফলে ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষজন।

    জেলার রাজারহাট, চিলমারী ও উলিপুরের বিভিন্ন চরাঞ্চলে ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধির কারণে আবাদি জমি তলিয়ে গেছে। দলদলিয়া, থেতরাই, বেগমগঞ্জ, মোল্লারহাট ও বিদ্যানন্দসহ একাধিক এলাকায় ধান, কাউন, বাদাম ও পেঁয়াজসহ নানা ফসল ডুবেছে পানিতে। অনেক কৃষক অপরিপক্ব ফসল তুলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করলেও ততটা লাভ হচ্ছে না।

    মাঠ পর্যায়ে দেখা যায়, নদী ভাঙনের আশঙ্কায় অনেকে গাছ কেটে ফেলছেন, ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। শুধু মোল্লারহাটেই দেড় শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানা গেছে।

    ক্ষতিগ্রস্তদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

    এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদ-নদীগুলোর পানি আরও বাড়তে পারে। তবে তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে এবং তেমন কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

    তবে নদীর পাড়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর দাবি, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিবছর তাদেরকে এমন দুর্দশার মুখে পড়তে হয়। তারা দ্রুত ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।


    কুড়িগ্রাম প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন