শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ দুদকের অভিযান

    পঞ্চগড়ে সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ দুদকের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে ফসলি জমির পাশে ছোট নালার উপর সড়ক ছাড়াই অর্ধকোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ ঘটনায় একটি  টেলিভিশনে সংবাদ প্রচারের পরে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়। এসময় নমুনা সংগ্রহ সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়। 

    রবিবার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর উপ-পরিচালক (অ.দা) আজমির শরীফ মারজী। বিকেলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন তিনি।

    এ সময় অভিযানে দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন উপস্থিত ছিলেন।

    কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আজমির শরীফ মারজী বলেন, অভিযোগের ভিত্তিতে আমাদের এই অভিযান। সরেজমিনে এসে সেতুর মাপ, নির্মাণের ব্যবহৃত পাথর, বালি, সিমেন্ট ও রডের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট কাজের নথি যাচাই বাছাই করা হয়।  তদন্ত রিপোর্ট দাখিলের পর কমিশনের সিন্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা।

    উল্লেখ্য, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী থেকে বয়ে আসা একটি নালার ওপর নির্মাণ করা হচ্ছে এই সেতুটি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন