শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নারায়ণগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

    নারায়ণগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।

    ডিবি পুলিশের এসআই (নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই (নিঃ) মোঃ সোহেল মিয়া, এএসআই শহিদুল ইসলাম এবং অন্যান্য ফোর্সসহ রূপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন।

    গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রূপগঞ্জ উপজেলার লাভড়াপাড়া এলাকায় ইউসুফ মিয়া (৩০) নামে একজন মাদক কারবারির গোয়ালঘরে কয়েকজন ব্যক্তি গাঁজা ও ফেনসিডিল বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এরপর রাত আনুমানিক ৩:১০টায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোঃ ইউসুফ মিয়াকে আটক করা হয়। তবে তার সহযোগী মোঃ ইব্রাহিম বাবু (২৮) এবং মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) সুকৌশলে পালিয়ে যায়।

    গ্রেপ্তারকৃত ইউসুফ মিয়া তার নিজ গোয়ালঘর থেকে নিজ হাতে বের করে দেয় ১৩ পুটলা গাঁজা, যার প্রতিটি পুটলায় ৪ কেজি করে মোট ৫২ কেজি গাঁজা এবং ৩টি পাটের বস্তায় রাখা ৫২০ বোতল ফেনসিডিল। জব্দকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৩১,২০,০০০ টাকা বলে জানায় ডিবি পুলিশ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ মিয়া স্বীকার করেন, তিনি এবং পলাতক দুই সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রূপগঞ্জসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছেন।

    উল্লেখিত আসামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি অনুযায়ী ১৯(গ)/১৪(গ)/৪১ ধারায় অপরাধ করেছেন বলে ডিবি পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন