বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • যুক্তরাষ্ট্রের দলে কুইন সুলিভান, ফিকে হচ্ছে বাংলাদেশের স্বপ্ন

    যুক্তরাষ্ট্রের দলে কুইন সুলিভান, ফিকে হচ্ছে বাংলাদেশের স্বপ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২৫ কনকাকাফ গোল্ডকাপের জন্য ঘোষিত ৬০ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। এতে করে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে, তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাতীয় দল। যদিও চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা হয়নি, তবে এ পর্যায়ে জায়গা পাওয়াটাই তার সামর্থ্যের স্পষ্ট প্রমাণ।

    মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন কুইন। চলতি মৌসুমে তিনি ক্লাবের হয়ে ১৪ ম্যাচে মাঠে নেমে ১টি গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন। এমন ধারাবাহিক পারফরম্যান্সেই যুক্তরাষ্ট্র দলের কোচ মাউরিসিও পচেত্তিনোর নজরে আসেন তিনি। শুধু প্রাথমিক স্কোয়াড নয়—তুরস্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে ৭ ও ১০ জুন অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচগুলোতেও দেখা যেতে পারে তাকে। মূল গোল্ডকাপ অভিযানে যুক্তরাষ্ট্র মাঠে নামবে ১৫ জুন, ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে।

    সুলিভান পরিবারের চার ভাই—কুইন, ডেক্লান, রোনান এবং কাভান—সকলেই পেশাদার ফুটবলে যুক্ত। তাদের মধ্যে ডেক্লান ও রোনানকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে কুইন এবং সর্বকনিষ্ঠ ভাই কাভানকে দলে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কাভান ইতোমধ্যেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নজরে রয়েছেন।

    এক সময় কুইনের বিষয়ে আশাবাদী ছিল বাফুফে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ায় সেই সম্ভাবনার আলো ক্রমশ নিভে আসছে। এখন তার লক্ষ্য বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা, আর সে পথে বাংলাদেশ নয়—যুক্তরাষ্ট্রই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক পরিচয়ের ঠিকানা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ