শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, নাগেশ্বরীতে মিথ্যা মামলায় হয়রানি, প্রত্যাহারের দাবি এলাকাবাসীর

    মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, নাগেশ্বরীতে মিথ্যা মামলায় হয়রানি, প্রত্যাহারের দাবি এলাকাবাসীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিবাদী মনোভাব আরও জোরদার হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ভুরুঙ্গামারী সড়কে অনুষ্ঠিত এক ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সাঞ্জুয়ারভিটা এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে সরব হন সমাজের সচেতন নাগরিকেরা। 

    তাদের অভিযোগ, মাদকবিরোধী কণ্ঠরোধে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বক্তারা বলেন, মাদক শুধু যুবসমাজ নয়, গোটা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তাহলে কেউ আর মুখ খুলবে না। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি, জামায়াতে ইসলামী, ব্যবসায়ী সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাজী সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসানসহ আরও অনেকে।

    মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে একটি লিখিত স্মারকলিপি ইউএনও’র নিকট হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।স্থানীয়দের মতে, নাগেশ্বরীর সমাজে মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সোচ্চার অংশগ্রহণ জরুরি। আজকের এই কর্মসূচি দেখিয়ে দিয়েছে—অন্যায় মেনে নেওয়ার দিন শেষ, জনসাধারণ এখন সচেতন এবং সংগঠিত।


    কুড়িগ্রাম প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন