শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি কারাগারে

    সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    লায়লা পারভিন সেঁজুতি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একই সাথে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি তালা উপজেলার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্বরত ছিলেন। 

    সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে। ১৯৯৬ সালের ১৯ জুন দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন স ম আলাউদ্দীন। 

    সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়।


    এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন