শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত ২

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের একজন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (৩৮) ও অপরজন মুরগি ব্যবসায়ী ওসমান গণি (৫০)।এ ঘটনায় রিজভি ও আকাশ নামে আরও দুজন আহত হয়েছেন।

    নিহত রফিক চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। আর ওসমান কাদিরপন্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে এবং পেশায় একজন মুরগি ব্যবসায়ী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক ঢাকা থেকে বাসে করে ঝুমুর এলাকায় নামেন। সেখান থেকে অটোরিকশাযোগে কমলনগরের হাজিরহাট যাচ্ছিলেন। পথে করইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

    আহত রফিক, রিজভি ও আকাশকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ওসমানকে পরিবারের সদস্যরা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়।

    সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল জানান, রফিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

    কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কেউ মারা না গেলেও পরে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

    এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন বলেন, রফিক দলের একজন নিষ্ঠাবান নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


    এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন