বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • দীর্ঘদিন পর সাকিব-মিরাজ জুটি এক দলে

    দীর্ঘদিন পর সাকিব-মিরাজ জুটি এক দলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি ড্রাফটে সুযোগ না পেলেও শেষমেশ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়া সিকান্দার রাজার পরিবর্তে লাহোর কালান্দার্স তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। গুরুত্বপূর্ণ প্লে-অফ পর্বে অংশ নিতে আজ (২০ মে) সন্ধ্যায় মিরাজ ঢাকা থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার যাত্রা শুরুর কথা রয়েছে। দলের প্রয়োজনে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া মিরাজের কাছে এটি পিএসএলে নিজের সামর্থ্য দেখানোর দারুণ এক সুযোগ।

    দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ভাগ করে নেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, "অনেক রোমাঞ্চিত লাগছে। দীর্ঘদিন পর সাকিব ভাইয়ের সঙ্গে একই দলে খেলব। শেষবার ভারতে একসঙ্গে খেলেছিলাম, এরপর আর দেখা হয়নি। আবার একসঙ্গে মাঠে নামার সুযোগ পেয়ে দারুণ লাগছে।"

    এর আগে পিএসএল ড্রাফটে কোনো দল না পেলেও, পরবর্তীতে ড্যারেল মিচেলের পরিবর্তে সাকিব আল হাসানকে দলে নেয় লাহোর কালান্দার্স। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে মিচেল দল থেকে সরে দাঁড়ান, যার সুযোগে মাঠে নামেন সাকিব। তিনি ইতিমধ্যেই একটি ম্যাচে অংশ নিয়েছেন এবং পেশোয়ার জালমিকে হারিয়ে লাহোরকে প্লে-অফে নিয়ে গেছেন।

    এবার প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর দলে যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ। আগামী ২২ মে এলিমিনেটর রাউন্ডে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। ম্যাচটি জিতলে তারা কোয়ালিফায়ার-২ এ সুযোগ পাবে, আর হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। সে ক্ষেত্রে মিরাজের জন্য এটি হতে পারে শুধুমাত্র একটি ম্যাচের অভিজ্ঞতা—তবু এটি তার জন্য বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন