বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • কমেছে ম্যাচ সংখ্যা, প্রকাশিত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

    কমেছে ম্যাচ সংখ্যা, প্রকাশিত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের সঙ্গে সাময়িক উত্তেজনার কারণে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে যুদ্ধবিরতির পর সেই অনিশয়তা দূর হয়েছে।

    তবে সফরের সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। পূর্বে ঘোষিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে এখন তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল।

    এবার প্রকাশিত হয়েছে সিরিজটির সূচিও। সূচি অনুযায়ী আগামী ২৮ মে বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুন একইসময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।  

    বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ১-১ ব্যবধানে সমতায় রয়েছে সিরিজটি। শেষ ম্যাচে আজ রাত ৯টায় মাঠে নামবে তারা। এরপর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর রবিবার তারা রওনা হবে লাহোরের পথে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ