বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • লক্ষ্মীপুরে বর্ষায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

    লক্ষ্মীপুরে বর্ষায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

    আজ বুধবার (২১ মে) সকালে সদর উপজেলার জকসিন এলাকার জকশিন-পোদ্দার বাজার সড়ক সংলগ্ন খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

    সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের নের্তৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

    জানা যায়, জকশিন-পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছেঁড়া খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়।

    সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিদাশ জানান, বিভিন্ন স্থানে খালের ওপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনা নির্মাণের ফলে জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। 

    তাই খাল দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ