শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাবু (৪৪) কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২০মে) রাতে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বাবু (৪৪) উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার এজারভুক্ত ২৩ নং আসামী।

    দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলাম বাবুকে দিনাজপুর শহর থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হবে।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম বাবু, বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার এজারভুক্ত আসামী। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০মে) রাতে দিনাজপুর শহর থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

    উল্লেখ: চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।


    ফুলবাড়ী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন