শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৮ বছরের শিশু ১৩ মাসে কোরআনে হাফেজ 

    ৮ বছরের শিশু ১৩ মাসে কোরআনে হাফেজ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার এক মাদ্রাসায় ৮ বছরের শিশু ১৩ মাস পাঠদানের মাধ্যমে ৩০ পারা কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছে।

    এই বিস্ময় বালক বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ মাশেকুর রহমান। 

    হাফেজ মোঃ মাশেকুর রহমান বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের প্রবাসী মোঃ দুলাল মিয়ার ছেলে। সে ৪ ভাইবোনের মধ্যে বাবা মায়ের গর্বিত দ্বিতীয় সন্তান। 

    হাফেজ মোঃ মাশেকুর রহমান এর চাচা মোঃ বিল্লাল মিয়া জানান, আমার প্রবাসী ভাই মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ মাশেকুর রহমান অল্প সময়ে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তাহার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে মোঃ মাশেকুর রহমান এর জন্য দোয়া চাই। যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে। আল্লাহ যেন তাহাকে কবুল করে।

    হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন জানান, মাদ্রাসাটি যাত্রার পর থেকে শিক্ষার্থীদের অতি যত্নের সাথে পাঠদান সহ সকল বিষয়ে গুরুত্বের সাথে পরিচালনা পরিষদ ও শিক্ষকরা দেখে আসছে। 

    ইতিমধ্যেই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছে।

    উল্লেখ্য, বিস্ময় বালক হাফেজ মোঃ মাশেকুর রহমান এর শিক্ষা প্রতিষ্ঠান বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসাটি ২০২২ সালের প্রহেলা জানুয়ারী থেকে তাদের কার্যক্রম শুরু করে বর্তমানে আবাসিক, ডে কেয়ার এর মাধ্যমে হিফজ ও নুরানী বিভাগে ৯৫ জন শিক্ষার্থী পাঠদান করছে। সারাক্ষণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পাঠদান মনিটরিং সহ শিক্ষার্থীদের জন্য ৫ জন শিক্ষক নিয়োজিত রয়েছে। শৃঙ্খল জীবন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কারণে প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে হাফেজ ছাত্র বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করছে বলে মাদ্রাসা কতৃপক্ষের কাছ থেকে জানা যায়।


    মহিউদ্দিন রুবেল, বিজয়নগর  প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন