শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

    পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর পাংশায় ওভার‌টেকিং কর‌তে গি‌য়ে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌লের দুই আ‌রোহী নিহত হ‌য়ে‌ছে। 

    বুধবার (২১ মে) বিকা‌লে রাজবাড়ী-কু‌ষ্টিয়া অঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার মাছপাড়া ইউ‌নিয়‌নের পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

    নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখ এর ছেলে কোরবান শেখ (৫৫)।  এবং একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায় এর ছেলে অশোক কুমার রায় (৬৫)।  

    পাংশা হাইও‌য়ে থানার সার‌জেন্ট মোঃ সবুজ মিয়া ব‌লেন, পাংশা শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা করে পাংশা থে‌কে মোরসাই‌কে‌ল যোগে খোকসা যা‌চ্ছি‌লো দুজন। প‌থে মাছপাড়া ইউনিয়নের পাগলের মোড় এলাকায় পৌছালে সাম‌নে থাকা এক‌টি ট্রাককে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে চাপা প‌ড়ে। প‌রে স্থানীয়রা তা‌দের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা তা‌দের মৃত ঘোষণা ক‌রে।

    মোঃ সবুজ মিয়া আরও ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক নি‌য়ে চালক পা‌লি‌য়ে যায়। তা‌দের আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

    এ‌দি‌কে দুপুর সা‌ড়ে বা‌রোটার‌ দি‌কে উপজেলার হাবাসপুর ইউ‌নিয়‌নে মোটরসাই‌কে‌লের ধাক্কায় এক কৃষক নিহত হ‌য়ে‌ছে। 

    নিহত ওই কৃষ‌কের নাম লোকমান হোসেন (৪৮)। সে হাবাসপুর মাঠপাড়া গ্রামের বা‌সিন্দা।

    পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুপু‌রে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল লোকসান সেন‌কে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প‌রে গুরুতর আহতঅবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    প্রেরক সৈকত শতদল পাংশা, রাজবাড়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন