শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লাহোর কালান্দার্সে তিন বাংলাদেশি, এলিমিনেটর ম্যাচে যোগ দিলেন রিশাদ

    লাহোর কালান্দার্সে তিন বাংলাদেশি, এলিমিনেটর ম্যাচে যোগ দিলেন রিশাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এলিমিনেটর ম্যাচে উত্তেজনা তুঙ্গে! আজ (বৃহস্পতিবার) রাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এবং করাচি কিংস। এই ম্যাচে হারের মানে টুর্নামেন্ট থেকে বিদায়, তাই দুই দলের জন্যই এটি জয়ের ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই মহাকাব্যিক লড়াই, যেখানে এক দল টিকে থাকবে পরবর্তী রাউন্ডে, আর অন্য দলকে ফিরতে হবে ঘরে।


    লাহোর কালান্দার্সে তিন বাংলাদেশি খেলোয়াড়—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। এরই মধ্যে সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন।

    রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে সেই ম্যাচে সাকিব ২ ওভার বল করে ১৮ রান খরচ করলেও উইকেট নিতে পারেননি। তবে লাহোর কালান্দার্স ২৬ রানে জয়লাভ করে।

    মেহেদী মিরাজ সদ্য দলে যোগ দিয়েছেন এবং প্লে অফের গুরুত্ব বিবেচনা করে তাকে দলে নেওয়া হয়েছে। আজকের ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

    এছাড়াও, লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি জানায়, বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনও দলের সঙ্গে যোগ দিয়েছেন। গ্রুপপর্বে তিনি লাহোরের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন। এরপর ভারত-পাকিস্তান সিরিজের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পর রিশাদ জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যোগ দেন। তবে এখন তিনি আবার পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে এসেছেন। বাংলাদেশ সময় দুপুর ১টায় তার দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন