শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্যামনগরে ভূয়া ম্যাজিষ্ট্রেট পুলিশ ও সাংবাদিক গ্রেপ্তার

    শ্যামনগরে ভূয়া ম্যাজিষ্ট্রেট পুলিশ ও সাংবাদিক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার শ্যামনগরে দোকানে চাঁদাবাজিকালে হাতে নাতে একজন ভূয়া ম্যাজিষ্ট্রেট, একজন ভূয়া পুলিশ ও একজন ভূয়া সাংবাদিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারে সোনার বাংলা নামীয় বেকারীতে ম্যাজিষ্ট্রেট পরিচয়ে টাকা চাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনগন তাদের আটক করে।

    আটককৃতরা হলেন- ম্যাজিষ্ট্রেট পরিচয়ে কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামে আবু সাইদের পুত্র জয় সরদার (৩০) ও ঢাকা উত্তরা এলাকার আবুল খায়েরর ছেলে ফারুক হোসেন (৪৫)।

    শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ওই ব্যক্তিরা সোনার বাংলা বেকারীতে ৩হাজার টাকা আদায় করে। এসময় আরো বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনগন আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে তিনি জানান।


    এসএম শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি সাতক্ষীরা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন