বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ফেসবুক স্ট্যাটাসে আদালত অবমাননার অভিযোগ:

    সারজিস আলমকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ

    সারজিস আলমকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উচ্চ আদালত সম্পর্কে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। শনিবার (২৪ মে) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।

    নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে, বিতর্কিত স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে এবং নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা না নিলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

    নোটিশদাতা আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, সারজিস আলমের ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তাঁর দাবি।

    প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। হাইকোর্ট গত ২২ মে সেই রিট খারিজ করে দেন। এরপর সকাল ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তাঁর ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

    নোটিশে উল্লেখ করা হয়, উক্ত স্ট্যাটাসের মাধ্যমে সারজিস আলম রাষ্ট্রের একটি প্রধান স্তম্ভ বিচার বিভাগকে অসম্মান করেছেন, যা আদালতের মর্যাদাহানিকর এবং আদালত অবমাননার শামিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ