বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ঘন্টাব্যাপি সড়ক অবরোধ 

    নিরবিচ্ছিন্ন বিদুৎতের দাবীতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল

    নিরবিচ্ছিন্ন বিদুৎতের দাবীতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কায়েতপাড়া ইউনিয়নের ৪২ টি গ্রামে নিরবিচ্ছিন্ন বিদুৎতের দাবীতে বিক্ষুব্ধ এলাকাবাসী,  স্কুলের শিক্ষার্থী সহ  হাজারো মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপি চনপাড়া-নগরপাড়া সড়ক অবরোধ করে রাখে।  আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমালে ও  ডিজিএমের অপসারণ করা না হলে বিদুৎ অফিস ঘেরাওসহ বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন। 

    বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২ গ্রাম  বিদুৎতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকে না বলেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 

    সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, আনোয়ার হোসেন আনু, নাসির আহম্মেদ, আব্দুস সাত্তার, নুর হোসেন, আক্তার হোসেন, সালাউদ্দিন ফালা প্রমুখ।


    রূপগঞ্জ প্রতিনিধি  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ