বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নির্বাচন বানচাল করতে গভীর ষড়যন্ত্র চলছে: এ্যানি

    নির্বাচন বানচাল করতে গভীর ষড়যন্ত্র চলছে: এ্যানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “যারা বিদেশে পালিয়ে গেছে, তারা বসে নেই। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে, সেই অর্থ দিয়ে দেশ-বিদেশে বসে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যাতে আগামী জাতীয় নির্বাচন বানচাল করা যায়।”

    তিনি বলেন, “বর্তমান সরকারকে আরও সতর্ক হতে হবে। শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া যদি দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর না হয়, তাহলে দেশের মানুষ কষ্ট পাবে, সংকটে পড়বে। একদিকে নির্বাচন করতে হবে, অন্যদিকে নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। সেইসাথে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করতে হবে।”

    শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মাগুড়ি এলাকায় বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরিস্থিতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

    এ সময় তিনি আরও বলেন, “এখনো সংস্কার কার্যক্রম দৃশ্যমান নয়। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করবে। সবাই মিলে যদি দেশকে ঐক্যের পথে না নিতে পারি, সুদৃঢ় ঐক্য গঠন করতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। ফ্যাসিস্ট শক্তি এখনও দেশে সক্রিয় রয়েছে, পাশ্ববর্তী দেশও হস্তক্ষেপ করতে চায় এবং অতীতেও চেয়েছে।”

    তিনি আরও বলেন, “আমরা মনে করি, বাংলাদেশের মানুষকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের ভিতরে বিভাজনের কোনো সুযোগ থাকা উচিত নয়।”

    এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।


    এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি লক্ষ্মীপু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ