বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • জুলাই আন্দোলনে আহত লক্ষ্মীপুরের হাসানের মৃত্যু, দাফন হবে নোয়াখালীতে

    জুলাই আন্দোলনে আহত লক্ষ্মীপুরের হাসানের মৃত্যু, দাফন হবে নোয়াখালীতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত লক্ষ্মীপুরের রামগতির গাজী মো. হাসানের (১৯) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে থাইল্যাল্ডের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নোয়াখালীতে তার দাফন হবে বলে জানিয়েছে স্বজনরা।

    চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হন মো.হাসান।

    হাসানের বাড়ি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে। তিনি ওই এলাকার মৃত সেলিম উদ্দিন এর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন হাসান। 

    পরে চট্টগ্রাম এবং ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসা নিলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়। হাসান চট্টগ্রামের বন্দর এলাকায় কাভার্ডভ্যান তৈরির একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।


    এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ