বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পরিবারিক দ্বন্দ্বের পর আত্মহত্যা, সালিসির সময়ই ঘরে ঢুকে ফাঁস নেন যুবক

    পরিবারিক দ্বন্দ্বের পর আত্মহত্যা, সালিসির সময়ই ঘরে ঢুকে ফাঁস নেন যুবক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মাকে মারধর ও মায়ের প্রতি অন্যায়ের অভিযোগে বসা সালিসি বৈঠক চলকালে বাকবিতন্ড চলাকালে রাগে খোবে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে ছেলে।

    নিহত মোঃ আলা উদ্দিন (২৮) কবিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড ফতেজঙ্গপুর গ্রামের কেরামত আলি সওদাগর বাড়ির মৃত আবু তাহের এর ছেলে।

    এর আগে গতকাল শনিবার বিকাল পৌনে ৬টার দিকে নিজ ঘরের ভিতরে দরজা বন্ধ করে ঘরের ভুতুরের সাথে বউয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে আলা উদ্দিন।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলা উদ্দিন দীর্ঘদিন যাবত তার মায়ের সাথে অন্যায় অবিচার এমনকি মায়ের গায়ে হাততোলাসহ নানান অভিযোগের আলোকে শনিবার বিকালে সামাজিক ভাবে তার বাড়িতে একটি সালিসি বৈঠক বসে। এসময় উপস্থিত সকলে তার মায়ের পা ধরে ক্ষমা চাইতে বললে সেখানে পুনরায় মা ছেলের বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সবার সামনে তার মাকে কিলঘুসি মেরে সে সালিসি বৈঠকের শেষের দিকে নিজ ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

    কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনজুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিষয় নিয়ে একটি সালিসি বৈঠক চলাকালে রাগান্বিত হয়ে নিজ ঘরে ডুকে সে আত্নহত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।


    মো. সেলিম, নোয়াখালী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ