শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বেরোবিতে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বেরোবিতে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

     শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। ‘মুনাফার চেয়ে নৈতিকতা ব্যবসায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিৎ’ -এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ।

    সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে হবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের আদর্শ বাচনভঙ্গি তৈরি করে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। উপাচার্য বলেন, বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীর উপস্থাপনা এবং সৃজনশীলতার দক্ষতাকে আরো সমৃদ্ধ করে।

    বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রাফিউল আজম খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুর আলম। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 


    বেরোবি প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন