বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • সাভারে শ্রমিক অসন্তোষ, দাবি আদায়ে রাস্তা অবরোধ 

    সাভারে শ্রমিক অসন্তোষ, দাবি আদায়ে রাস্তা অবরোধ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ। ঈদুল আযহার সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।জানা যায় সাভারের  হেমায়েতপুরে অবস্থিত এবি এ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করে  এবং সড়কে অবস্থান নিয়ে রাস্তা যানবাহন চলাচল বন্ধকরে দেয়।

    সোমবার (২৬ মে) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করেছে এবি এ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকেরা।

    শ্রমিকরা জানায়, গত দুই মাসে কর্মরত শ্রমিকদের প্রায় ২৫ শতাংশ বেতন এখনো বকেয়া আছে। এছাড়া কারখানার স্টাফদের দুই মাসের সম্পূর্ণ বেতন দেয়নি  কৃর্তপক্ষ। এসময় শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

     আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সড়ানো হয়েছে। সমাধানের জন্য এখন মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।

    তবে ঘন ঘন শ্রমিক আন্দোলনের পেছনে কারা কাজ করছে খতিয়ে দেখার আবেদন করেন কারখানা কর্তৃপক্ষ।


    মোহাম্মদ ইয়াসিন, উপজেলা প্রতিনিধি সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ