বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • কুমিল্লার লাকসামে ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের

    কুমিল্লার লাকসামে ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের
    কুমিল্লার লাকসাম উপজেলায় ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার জেলায় ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিতে অভিযান করেছে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত। 

    লাকসাম উপজেলার লাকসাম পাইলট স্কুলের গেটের বিপরীতে কামাল ডেকোরেশন গলির ভিতরে ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিতে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে রোববার এ অভিযান পরিচালনা করা হয়।

    ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা সয়াবিন তেল,খোলা সরিষার তেল,খোলা আটা,খোলা চিনি, খোলা চা পাতা বোতল/প্যাকেটজাত বিক্রির অভিযোগ করা হয়।

    এরপর, অভিযুক্ত জাবেদ আহমেদ (৪৬) স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। স্থানীয় মানুষজন এমন অবৈধ কাজের জন্য ক্ষোভ প্রকাশ করে। এমন কাজের জন্য ভোক্তাকে যেমনি অতিরিক্ত দাম দিতে হচ্ছে, একই সাথে মানব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। সার্বিক বিবেচনায় অভিযুক্তকে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা অর্থদন্ড ও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরিকে সিলগালা করা হয়।


    মামুন আলম রিপন,জেলা প্রতিনিধি, লাকসাম, কুমিল্লা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন