বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজা গাছ রোপণ, মাদক কারবারীকে গ্রেপ্তার

    পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজা গাছ রোপণ, মাদক কারবারীকে গ্রেপ্তার
    পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ মাদক কারবারী রতনকে গ্রেপ্তার করেছে।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় জেলায় বাদাম ক্ষেতে গাঁজার গাছ রোপণ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

     পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গ্ৰেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। 

      পঞ্চগড় সদর উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রতন ওরফে লাবু (৩০) নামের ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে ডিবি। 

    পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবু হোসেনের নেতৃত্বে শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার মাছ পুকরী এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে মাদক কারবারী রতনের কাছে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং তার বাদাম ক্ষেতের ভেতরে রোপণকৃত ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলোর আনুমানিক ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রতনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের  একটি মামলা রুজু করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়।


    আমির লাবলু, পঞ্চগড় প্রতিনিধি, রংপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ