শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগর উপজেলার শ্যামগ্রামের ইউপি চেয়ারম্যান বাবুল মারা গেছেন

    নবীনগর উপজেলার শ্যামগ্রামের ইউপি চেয়ারম্যান বাবুল মারা গেছেন
    বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ২০১৬ সালে বিপুল ভোটে জয়লাভ করে শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান বাবুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমীর হোসেন বাবুল (৫৪) মারা গেছেন।

     দীর্ঘ চার বছর ধরে, কিডনি জটিলতায় ভুগে নিজ বাসভবনে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

    সাবেক চেয়ারম্যান আমীরের প্রথম জানাজা সন্ধ্যায় শ্যামগ্রামে নিজ বাড়িতে এবং দ্বিতীয় জানাজা বানিয়াচং ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

     বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ধানের শীষ প্রতীক নিয়ে ২০১৬ সালে বিপুল ভোটে জয়লাভ করে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়।  চেয়ারম্যান আমীরের মৃত্যুতে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমীরের মৃত্যুতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ, নবীনগর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


    ইব্রাহীম খলিল, নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন