বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • বোদায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

    বোদায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশুকাল থেকেই দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি, দুর্নীতি বিরোধী সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতির কোরাল গ্রাস থেকে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত রাখতে, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় শিশু শিক্ষার্থীদের নিয়ে  অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

    দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা' রবিবার  পঞ্চগড়ের বোদা সরকারি  পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বোদা উপজেলা কমিটির সভাপতি  প্রবীর কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ময়দানদীঘি বি.এল উচ্চ বিদ্যালয় ও কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।  

    প্রতিযোগিতার  বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়েছে। 

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে   পুরস্কার বিতরণ করেন। 

    এ সময়  গ্রহনকারী ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিবিদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ