বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • কুড়িগ্রামে তরুণ-তরুণীদের নিয়ে চাকুরী মেলা অনুষ্ঠিত 

    কুড়িগ্রামে তরুণ-তরুণীদের নিয়ে চাকুরী মেলা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি( প্রভাতী)  প্রকল্পের ইএসডিও কুড়িগ্রাম ইকো ট্রেনিং সেন্টারের  আয়োজনে চাকুরী মেলা অনুষ্ঠিত হয়। 

    আজ সোমবার দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রাম সদরের দাসেরহাট ইকো -সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফিস চত্বরে বিভিন্ন বয়সের তরুণ তরুণীদের নিয়ে  এক চাকুরী মেলার আয়োজন করা হয়। 

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান । 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আবু তৈয়ব সরকার, মার্কেট সুপারভিশন অফিসার মনজুরুল হক, রিজিওনাল লাইভলিহুড অফিসার  আব্দুল হাই প্রভাতী প্রজেক্ট এলজিইডি কুড়িগ্রাম। 

    এসময় আরো আরো উপস্থিত ছিলেন ইএসডিও প্রভাতী প্রকল্পের সেন্টার ইনচার্জ রফিকুল ইসলামসহ অন্যান্য উন্নয়ন কর্মীগণ।

    এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৩ শত ৫০ জন বেকার যুবক-যুবতীদের সিভি যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চুড়ান্ত করেন  প্রাণ আরএফএল কোম্পানি। 


    সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ