বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে, বরিশালে জামিন নামঞ্জুর

    সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ কারাগারে, বরিশালে জামিন নামঞ্জুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তারকৃত বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেছা আফরোজকে বরিশালের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    সোমবার (২৬ মে) দুপুরে বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী জামিন আবেদন করলে বিচারক হাবিবুর রহমান তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত নেতা মারজুক আব্দুল্লাহর দায়ের করা বিস্ফোরক মামলায় জেবুন্নেছাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করলে তা যাচাই-বাছাই শেষে আদালত গ্রেপ্তার বৈধ ঘোষণা করেন।

    উল্লেখ্য, গত ১৭ মে ঢাকার কেরানীগঞ্জ থেকে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন জেবুন্নেছা আফরোজ। তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ